Pages

Sunday, March 30, 2014

পুরুষদের টিপটপ থাকা জরুরি?

অনেকে মনে করেন রুপচর্চা ও পরিপাটি সাজগোজ শুধু মেয়েদের জন্যই প্রযোজ্য। ফলে, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ শরীরের নিয়মিত যত্ন নেওয়া বা সাজানো গোছানো চলাফেরা  করতে অনেক পুরুষই উদাসীন।

কিন্তু সত্যিকার অর্থে বেশ কিছু ক্ষেত্রে নারীদের থেকে বরং পুরুষদেরই আরও অনেক বেশি যত্নবান হওয়া প্রয়োজন। কারণ তাদেরকেই ঘরের বাইরে বেশি যেতে হয়। তাই ত্বকে রোদ-বৃষ্টিসহ রাস্তার ধুলাবালি আর নানা ধরনের রোগ-জীবাণুর সরাসরি সংস্পর্শের ক্ষতিকর প্রভাবটা পুরুষদের ওপরেই পড়ে বেশি।

এমনটি ভাবার কোনো কারণ নেই যে, টিভি মডেল বা ফ্যাশন তারকাদেরই শুধু দেখতে সুন্দর হতে হবে। সব পেশার ক্ষেত্রেই দেখতে সুন্দর, গোছানো ও কাজকর্মে পরিপাটি হওয়াটা একটা বাড়তি গুণ হিসেবে কাজ করে। আপনার মার্জিত চলাফেরা ও কাজকর্মের কারণে হয়তো একটু তাড়াতাড়িই হয়ে যেতে আপনার কাঙ্ক্ষিত পদোন্নতি।

এখানে পেশাদারি মনোভাব বৃদ্ধিতে সহায়ক কিছু টিপস দেয়া হলো:

সকালে একটু আগেভাগেই ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। মনও যেমন ফুরফুরে থাকবে, আর সময়মতো কর্মক্ষেত্রে পৌঁছে কাজে মন দেওয়াটাও সহজ হবে
যারা সারাদিন অফিসে বা কর্মক্ষেত্রে থাকেন তাদের সকালে গোসল করে বের হওয়া ভালো। এতে আপনাকে সতেজ ও প্রাণবন্ত লাগবে, কাজের প্রতিও আগ্রহ বাড়বে,

অফিস থেকে ফিরে আবার গোসল করে নিতে পারেন। সারাদিনে শরীরে জমা ময়লা আর ক্লান্তি দুইই দূর হয়ে, ঘুমটাও অনেক ভালো হবে

প্রতিদিন সাবান দিয়ে গোসল করার অভ্যাস করুন। সুগন্ধি সাবান বাদ দিয়ে ডেটল, লাইফবয় জাতীয় সাবান ব্যবহার করা ভালো। এগুলো রোগজীবাণু প্রতিরোধে বেশি কার্যকর

পরের দিন কী কী কাজ করবেন বা কার কার সাথে কখন দেখা করবেন তা আগের দিন রাতে ঘুমানোর আগেই পরিকল্পনা করে রাখুন। মনে না থাকার সম্ভাবনা থাকলে ডায়েরি, মোবাইল বা নির্দিষ্ট কোথাও নোট করে রাখতে পারেন। এতে পরের দিন পরিকল্পনা মাফিক কাজ করা সহজ হবে

বেশি রাত জাগার অভ্যাস থাকলে তা ত্যাগ করার চেষ্টা করুন। এতে সকালের ঘুম ভাঙতে দেরি ও কষ্ট হয়, কাজেরও ক্ষতি হয়। বেশি দেরি করে ঘুম থেকে উঠলে আপনার সারাদিনের পরিকল্পনাটাই এলোমেলো হয়ে যেতে পারে। এছাড়া রাত জাগাটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর

কর্মক্ষেত্রের একাধিক পোশাক রাখুন। এক পোশাক বারবার না পরে একদিন পরার পরই ধুয়ে ফেলুন। সবসময় ধোয়া এবং আয়রন করা কাপড় পরার চেষ্টা করবেন

ঘামের দুর্গন্ধে যেনো আপনার পাশের লোকটির কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন

সুগন্ধী অর্থাৎ পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই তা যেনো খুব বেশি কড়া না হয়

এক থেকে তিন দিন পরপর চুলে শ্যাম্পু করুন। শ্যাম্পু করার পর চুল শুকিয়ে তাতে হেয়ার ক্রিম, জেল বা হার্বাল অয়েল দিতে পারেন। এতে চুলের সৌন্দর্য বাড়বে।

রোদের হাত থেকে রক্ষার জন্য সানস্ক্রিন সমৃদ্ধ জেন্টস ক্রিম ব্যবহার করতে পারেন।

অনেকের সারা বছরই ঠোঁট ফাটে। তারা লিপজেল সঙ্গে রাখুন

ত্বকের বাড়তি যত্ন নিতে জেন্টস্ উপটান ব্যবহার করুন। জেন্টস্ পার্লার থেকে মাসে একবার ফেসিয়ালও করাতে পারেন।

বাইরের ধুলাবালির কারণে অনেকের শ্বাসকষ্ট হয়। সেক্ষেত্রে মুখে মাস্ক ব্যবহার করলে অনেকটা রেহাই পাওয়া যায়। রুমালও ব্যবহার করা যেতে পারে
সবসময় সঙ্গে রুমাল ও টিস্যু পেপার রাখুন

বাসে বা রাস্তায় চলার ক্ষেত্রে মাথায় ক্যাপ পরলে বাইরের ধুলাবালি থেকে চুল বাঁচানো যায়

বাইরে রোদ ও ধুলাবালি এড়াতে ব্যক্তিত্ব ও পোশাকের সঙ্গে সঙ্গতিপূর্ণ রোদচশমা ব্যবহার করুন

জুতা মোছার জন্য আলাদা একটি ছোট্ট রুমাল রাখতে পারেন

সময়ানুবর্তিতা ঠিক রাখতে সঙ্গে অবশ্যই একটি ঘড়ি রাখুন। ভালো ব্র্যান্ডের রুচিসম্মত হাতঘড়ি ব্যবহার করাই ভালো এতে আপনার সুন্দর রুচির পরিচয় ফুটে উঠবে

যেসব অফিসের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেয়া কোনো পোশাক নেই সেসব ক্ষেত্রে জমকালো বা চোখ ধাঁধানো পোশাক পরিহার করে মার্জিত ও ভদ্র পোশাক পরুন
বড় চুল বা ঝুটি, গলায় চেইন, হাতে আংটি, এগুলো সাধারণত পেশাদারিত্ব ক্ষুন্ন করে

অনেকের মুখে দুর্গন্ধ হয়। এতে আশে পাশের লোকজনেরও সমস্যা হয়। এরকম হয়ে থাকলে সমস্যাটাকে এড়িয়ে না গিয়ে নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করুন। বাসা থেকে বের হবার আগে মাউথওয়াশ দিয়ে ভালোভাবে কুলি করে নিলে ভালো কাজ হয়। তবে বিভিন্ন কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। নির্দিষ্ট কিছু রোগের কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। তাই মাউথওয়াশ ব্যবহারের পরেও কাজ না হলে ডাক্তারের পরামর্শ নিন

অনেক সময় মোজা না ধোয়ার ফলে দুর্গন্ধ হয়। মোজা নিয়মিত ধুয়ে ব্যবহার করুন

নিয়মিত চুল ও নখ কেটে ছোট রাখবেন

গ্যাস্ট্রিক, এলার্জি, হাঁপানি ইত্যাদি রোগ থাকলে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। কারণ প্রয়োজনের সময় হাতের কাছে এসব নাও থাকতে পারে

অফিসে যাওয়ার সময় গাড়ি রাস্তায় জ্যামে আটকে থাকলে বিরক্ত না হয়ে এই সময়টায় বাসে বা গাড়িতে বসে সকালের পত্রিকাটা পড়তে পারেন। মোবাইলে নেট থাকলে ইন্টারনেটে বাংলানিউজের তাঁজা খবরগুলো পড়ে নিতে পারেন। এতে সময়টা অপচয় হলো না আর আপনিও আপডেট হয়ে গেলেন।

লেখক :
মো: নাজমুল হাসান নাহিদ
ক্যারিয়ার ইন্টেলিজেন্স

রোববার কেমন যাবে

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
যথাযত মূল্যায়নে পদোন্নতির সম্ভাবনা আছে। আপনার অধ্যাবসায়ের সুফল পাবেন। আজকের দিনে প্রতিযোগিতায় আপনার ধারেকাছে কেউ আসতে পারবে না। কর্মক্ষেত্রে সহকর্মীর বুদ্ধি আপনার সহায়ক হবে। তবে মুখ ফসকে করা বক্তব্যের ফলাফল বিপত্তিজনক হতে পারে।

টোটকা: গাড়ি চালকরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা :৫
বহু জনের মনোভাব বুঝে কাজ করতে গিয়ে উত্তেজিত হয়ে পড়তে পারেন। বাড়ির প্রিয় মানুষদের সঙ্গে মত বিরোধ হতে পারে। আজকের দিনে আপনি আপনার নেওয়া পদক্ষেপ গুলিতে আশপাশের লোকের সহমত পাবেন। আপনার পরিচিত কেউ আপনার সমস্যাগুলিকে হাল্কা করে দেবে।
টোটকা: দিনে একবার অন্তত দারু চিনি এবং মধু সেবন করুন। 

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা :৯
কাজ শুরু করলে তা অর্ধসমাপ্ত করে ছেড়ে দেবেন না। পারিবারিক কারণে মন অশান্ত থাকতে পারে। যতটা আপনার পক্ষে সম্ভব তার বেশি দায়িত্ব নেবেন না। পরিবেশ অনুকূল থাকলেও কোন লাভজনক প্রস্তাবে রাজি হলে পরে আপনি অপবাদের শিকার হতে পারেন।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোন সর্পগন্ধা গাছে পানি দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা: ১২
আজকের দিনে সাংসারিক সমঝোতা ও অর্থনৈতিক উন্নতিতে দিনটি ভালোই কাটবে। কোথাও যাবার চেষ্টা করলেও আপনার প্রয়োজনীয় জায়গাটিতে গিয়ে উঠতে পারবেন না। সহোদর স্থানীয় কারো পরামর্শ মেনে চললে কার্জ সিদ্ধির সম্ভাবনা থাকবে। কর্মস্থলে বিরূপ ব্যবহার মানিয়ে চলতে হবে। পরিস্থিতি না বদলালেও সূক্ষ্মবুদ্ধির প্রয়োগে আপনার কাজের কিছুটা সুবিধা হবে।

টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : সাদা. শুভ সংখ্যা : ৬
ভয় দেখিয়ে আপনাকে দমিয়ে রাখা যাবে না। দূরের কোন ক্ষেত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে। তবে প্রয়োজনীয় যোগাযোগ হলেও অনাদায়ী অর্থ লাভের চেষ্টা বিশেষ সফল হবে না। বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। বিরোধ এড়িয়ে চলতে পারলে অর্থ নষ্ট হবে না।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ৫
কাজগুলি পর পর হতে থাকবে। শুভ যোগ আপনি অনুভব করতে পারবেন। অগ্রজসম কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে গোলমাল হচ্ছে এমন পরিবেশে কোন কাজ না করাই ভালো। সন্ধ্যের পর দুশ্চিন্তার প্রকোপ কমতে পারে। অন্য কারোর কাজ আপনাকে শেষ বেলায় করে দিতে হতে পারে।

টোটকা: কাক-পক্ষীদের ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি,   শুভ সংখ্যা : ৮
বন্ধু ভাগ্য কিঞ্চিৎ প্রতিকূল। বন্ধুরা উপকৃত হয়েও স্বীকার করবে না। আজ পরিশ্রমের তুলনায় প্রাপ্তি যোগ নেই। নিজের করা ভুলে আর্থিক ক্ষতির যোগ আছে। বিবেচনা করে তবেই কোন বৈঠকে অংশ গ্রহণ করার ক্ষেত্রে মতামত দিন। যশ লাভের যোগ ক্ষীণ।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্ম ফুল রাখলে উপকার পাবেন। অষ্ট ধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৫
আজকের দিনটি আপনার কাছে থাকবে অভিজ্ঞতায় ভরপুর। প্রয়োজনীয় কাজ ভালোভাবেই সম্পন্ন হবে। আটকে থাকা অর্থ পেয়ে যাবেন। সরাসরি কেউ শত্রুতা না করলেও আপনার হয়ে যাওয়া কাজ গুলি সম্পন্ন হতে পারবে না। অশুভ প্রভাবের ফলে মন অবসন্ন থাকবে। রাতের দিকে পরিবেশ কিছুটা অনুকূল হতে পারে। 

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা গাছ রোপণ করুন। অথবা কোন সর্পগন্ধা গাছে পানি দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৯
শারীরিক অসুস্থতা মানসিক নিরানন্দের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে সুযোগ এলে গ্রহণ করুন। ফলপ্রসূ আলোচনায় পারিবারিক সমস্যার সমাধান বেরিয়ে আসবে। পরিবেশ আপনার পক্ষে থাকায় শত্রুর মাধ্যমেই কাজ করিয়ে নিতে পারবেন। বেহিসাবি খরচ থেকে সাবধান থাকুন।

টোটকা: হরিতকী এবং কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
ভাগ্যের সহায়তায় এগিয়ে যাবার জন্য প্রয়োজনীয় যোগাযোগ তৈরি হয়ে যাবে। পদস্থ ব্যক্তির সান্নিধ্য এবং অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশ্বস্ত কেউ আপনাকে সহায়তা করবে। পক্ষে ও বিপক্ষে বলার দুধরনের লোকের সঙ্গেই আপনার দেখা হবে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামী, শুভ সংখ্যা : ৯
প্রচেষ্টার মাত্রা বাড়িয়ে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। পারিবারিক কোন পরিবর্তনের ফলে খরচা বাড়তে পারে। মন কিছুটা অশান্ত থাকবে। অযথা উত্তেজিত হয়ে পড়তে পারেন। এই বিষয়ে সতর্ক থাকুন।

টোটকা: দুধের সাথে অল্প কাঁচা হলুদ মিশিয়ে পান করুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) শুভ রং : আকাশী,  শুভ সংখ্যা:

আপনার আশ্রিত বা আপনার দ্বারা উপকৃত কোন ব্যক্তি আজ হঠাৎ করে আপনার সাহায্যের জন্য হাজির হতে পারে। উদ্যমের জোরে নিজে সুনাম অর্জন করবেন। তবে জোর করে কিছু করতে গেলে ভুল হয়ে যেতে পারে। দিনের শেষে শত্রুপক্ষ দুর্বল হলেও উদ্বেগ রয়ে যাবে।

টোটকা: পাঁচটি যেকোনো ধাতু একটি লাল কাপড়ে জড়িয়ে কাজের টেবিলে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সাজঘরে তামিম-বিজয়

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: উমর গুলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেশ সতর্কতা দেখান দুই ওপেনার তামিম ও এনামুল হক বিজয়। কিন্তু পঞ্চম ওভারের দ্বিতীয় বলে উমর গুলের বলে বোল্ড হয়ে ব্যাট-গ্লাভস গোটাতে হয়েছে তামিমকে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ৩২ ‍রান। ক্রিজে ওপেনার বিজয়ের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ওপেনার আহমেদ শেহজাদের হার না মানা শতকে ১৯০ রান সংগ্রহ করেপাকিস্তান। নির্ধারিত ২০ ওভার খেলে এ রান সংগ্রহ করতে পাকিস্তানের উইকেট খোয়া গেছে ৫টি।

এক প্রান্তে চার উইকেটের পতন ঘটলেও আরেক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা এগিয়ে নেন শেহজাদ। দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নিজের টি-টোয়েন্টির ক্যারিয়ারে প্রথম শতকও পূরণ করে নেন এ ড্যাশিং ওপেনার। ৬২ বলে ৫ ছক্কা ও ১০ চারের মারে ১১১ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি।

পঞ্চম ওভারে ওপেনার কামরান আকমলকে (১২) জিয়াউর রহমানের দুর্দান্ত ক্যাচে পরিণত করার পর নবম ওভারে মোহাম্মদ হাফিজকে সাজঘরে পাঠান ঘূর্ণি জাদুকর আব্দুর আজ্জাক। মুশফিকের স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে ১২ বলে ৮ রানের ইনিংস খেলেন হাফিজ। রাজ্জাকের পর ১০ম ওভার করতে এসে উমর আকমলকে তামিম ইকবালের ক্যাচে পরিণত করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ধারাবাহিক ফর্মে থাকা উমর অবশ্য এ ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। ১৮তম ওভারে সাকিবের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন শোয়েব মালিক। সবশেষে ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন শহীদ আফ্রিদি। আল আমিন হোসেনের বলে জিয়ার হাতে ক্যাচ তুলেছেন তিনি।

জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলের হয়ে খেলছেন-তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, আবদুর রাজ্জাক ও আল আমিন হোসেন।

আর পাকিস্তান দলে রয়েছেন- কামরান আকমল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), উমর আকমল, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, উমর গুল, জুলফিকার বাবর ও সাঈদ আজমল।

সুপার টেনের দু’টি খেলায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৭৩ রানে এবং ভারতের সঙ্গে ৮ উইকেটে হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়। তবে, ভারতের সঙ্গে ৭ উইকেটে হারলেও অস্ট্রেলিয়ার সঙ্গে ১৬ রানে জয় পায় পাকিস্তান।

সে হিসেবে টাইগারদের নিজেদের চেনানোর এ লড়াইয়ের সঙ্গে সেমিতে স্থান পাওয়ার লক্ষ্যে খেলছে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

সাগর-রুনি হত্যার তদন্তে প্রশাসনের ব্যর্থতা লজ্জাজনক: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রশাসনের ব্যর্থতাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সকাল সাড়ে ১১ টায় এ সম্মেলন শুরু হয়।

মন্ত্রী বলেন,‘সাগর-রুনির হত্যাকাণ্ডে দোষীদের সঠিক তদন্ত করে সাজার ব্যবস্থা করতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাহীনতা থেকে উদ্ধারের জন্যই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন’।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,‘সাগর-রুনি হত্যার শাস্তির দাবিতে আপনারা সোচ্চার থাকুন, আমরাও থাকবো। আশা করি অচিরেই হত্যাকারীদের মুখোশ উন্মোচিত হবে। দীর্ঘদিন পর বঙ্গবন্ধু হত্যার বিচার যদি হয়, ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার যদি হতে পারে, তবে মনে রাখতে হবে কোন হত্যাকাণ্ডের বিচার ধামাচাপা দেয়া যাবে না। আজ হোক কাল হোক, প্রকাশ পাবেই। সাংবাদিকদের গায়ে হাত দিয়ে কেউ পার পাবে না।’

সম্মেলনে বিএনপি কর্তৃক জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্টপতি দাবির প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ‘ঘোষক তত্ত্ব, জন্মদিন তত্ত্বে কূলকিনারা করতে না পেরে বেগম জিয়া এখন রাষ্ট্রপতি তত্ত্বের মাধ্যমে ইতিহাসকে হত্যা করেছেন। এসব উদ্ভট তত্ত্ব দিয়ে প্রকারন্তরে যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে আড়াল করছেন তিনি। তারা চায় সবাই যেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত ও বিব্রত হয়ে যায়। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার এ অপচেষ্টা তথ্য দিয়ে রুখতে হবে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘সত্য-মিথ্যার লড়াইয়ে সাংবাদিকদেরও একটি পক্ষ নিতে হবে। বস্তুনিষ্ঠতার আশ্রয় নিবেন কিন্তু সাংবাদিক হিসেবে নিরপেক্ষ হওয়া চলবে না। সাংবাদিকরাই মুক্তিযুদ্ধে প্রথম কাতারে ছিলেন। তাই অতীতের মতো গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব তাদেরকে পালন করে যেতে হবে।’
তিনি বলেন ‘বিকাশমান গণতন্ত্রের মাতার ভূমিকা পালন করে গণমাধ্যম একটা রাষ্ট্রকে শাসন ও স্নেহ দিয়ে এগিয়ে নিয়ে যায়। তাই, আমরা চাই আপনারা নির্ভয়ে সরকারের সমালোচনা করুন, ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিয়ে সরকারকে সহযোগিতা করুন।’

মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা এবং গণমাধ্যমের মধ্যে কোন বিরোধিতা নেই। বরং খালেদা জিয়া কিছু মিডিয়ার পক্ষ নিয়ে মিথ্যাচারের মাধ্যমে ওকালতি করছেন।’

এসময় মালিকপক্ষ ও সাংবাদিকদের দ্বি-পক্ষীয় বৈঠকের মাধ্যমে ওয়েজবোর্ডের সংশোধন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সিইউজে সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক,  বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ।

উদ্বোধনকালে মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘গণমাধ্যমে অস্থিতিশীলতা রোধের জন্য পেশাদার সাংবাদিকদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। পেশাদার সাংবাদিকরা তাদের রুটি-রুজির জায়গাকে কলুষিত করে না। অসাংবাদিকদের হাতে সংবাদপত্র থাকলে অরাজকতা সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘সাংবাদিকদের ঐক্যের কথা বলা হয়। সাংবাদিকদের বৃহত্তর স্বার্থের জন্য ঐক্য দরকার। কিন্তু চেতনা বিসর্জন দিয়ে কোন ঐক্য নয়। সাংবাদিকরা নিরপেক্ষ বটে, অস্তিত্বের সংকটে সবসময়ই স্বাধীনতার পক্ষে। দেশের অস্তিত্ব বিসর্জন দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আপস করে কোন ঐক্য করা যাবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে আবদুল জলিল ভূঁইয়া বলেন, ‘মালিকদের ডেকে এক মন্ত্রী সংবাদপত্রকে শিল্প ঘোষণা করছেন। কিন্তু সাংবাদিকদের বাদ দিয়ে কিছু করা যাবে না। সংবাদপত্র শিল্প হলে সে শিল্পের সুফল সাংবাদিকদেরও পেতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকার সঙ্গে চট্টগ্রামের সাংবাদিকদের অনেক বৈষম্য রয়েছে। এ সকল বৈষম্য রোধ করার জন্য সকলকে সোচ্চার হতে হবে।’

দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাউকে বাদ দিয়ে এককভাবে কারো স্বার্থ চিন্তা করা যাবে না। মফস্বলের সংবাদপত্র বেঁচে থাকলে মফস্বল সাংবাদিকরা বেঁচে থাকবেন।’

আলতাফ মাহমুদ বলেন, ‘সাংবাদিকদের অনেক কষ্টের ফসল ওয়েজ বোর্ড। তত্ত্বাবধায়ক সরকারের অস্থিতিশীল সময়েও এর জন্য আন্দোলন করতে হয়েছে। এর যথাযথ বাস্তবায়ন করতে হবে।’

তিনি আক্ষেপ করেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় অনেক সাংবাদিক আহত হলেও ক্ষতিগ্রস্তদের কোন খবর নেওয়া হয়নি।’

কুদ্দুস আফ্রাদ বলেন, ‘ওয়েজ বোর্ডের অসঙ্গতি দূর করা জরুরী। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে মফস্বল চিন্তা করলে হবে না। রাজধানীর সঙ্গে চট্টগ্রামকেও একই মানে রাখতে হবে।’

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি  আবু তাহের মাহমুদ, যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান বাবর, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, নারী নেত্রী ববিতা বড়ুয়া, সিইউজের যুগ্ম সম্পাদক ম শামসুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে এক গুণীজন ও তিন কৃতি সাংবাদিককে সংবর্ধনা দেয় সিইউজে। এরা হলেন, একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, সাংবাদিক আজিজুল ইসলাম ভূঁইয়া, এম নাসিরুল হক ও নূর সুলতান কুতুবী। এদের মধ্যে অনুপম সেন দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

Govt desperate to snatch upazila polls result: BNP

Bangladesh Nationalist Party (BNP) accused "Awami miscreants" of conducting diabolical destruction all over the country centring the fifth phase of upazila council polls.

BNP also alleged that government is desperate to snatch the posts of chairmen and vice-chairmen in upazila council polls.

BNP joint secretary general Salahuddin Ahmed on Sunday raised the allegations at a press conference held at BNP's central office at Nayapaltan.
Salahuddin said apparently it seems that Awami League will try to grab the chairman-vice chairman posts through capturing polling centres, snatching ballot boxes and ballot papers like they did in previous four phases of upazila council elections.
"The election commission failed to take necessary steps against vote rigging despite its adequate constitutional power. The present election commission is stigmatising the commission as he proved himself "very obedient" to government," he added.
Salahuddin demanded resignation of the election commission.